• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:০৩:৩২ (14-Aug-2026)
  • - ৩৩° সে:

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

১৪ আগস্ট ২০২৬ সকাল ১০:০৪:০১

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল স্বর্ণের দাম। তবে বৃহস্পতিবার বিশ্ববাজারে আবারও কমেছে মূল্যবান এই ধাতুর দাম। বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমেছে।

১৪ আগস্ট শুক্রবার ইডিটি সময় রাত ১২টা ৫৮ মিনিটে স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৫৪ দশমিক ৫৮ ডলারে নেমে আসে। এর আগে লেনদেনের শুরুতে দাম প্রতি আউন্স ৪ হাজার ৪৪৯ দশমিক ৩৯ ডলারে উঠেছিল, যা গত ৫ জুনের পর সর্বোচ্চ।

এদিকে যুক্তরাষ্ট্রের ফিউচারস বাজারে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪২০ দশমিক ৪০ ডলারে স্থির হয়েছে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান স্টোনএক্সের জ্যেষ্ঠ বাজার কৌশলবিদ বব হ্যাবারকর্ন বলেন, প্রতি আউন্স ৪ হাজার ৫০০ ডলারের স্তরটি স্বর্ণের দামের জন্য গুরুত্বপূর্ণ বাধা হিসেবে কাজ করছে। ইতোমধ্যে দুইবার এই স্তরের কাছাকাছি গিয়ে দাম কমেছে। ফলে এই পর্যায়ে পৌঁছালে ব্যবসায়ীদের মধ্যে সতর্কতা তৈরি হচ্ছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য বাজারের প্রত্যাশার কাছাকাছি থাকায় আগামী মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর আশঙ্কা কমেছে। সাধারণত সুদের হার কমার সম্ভাবনা বাড়লে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। তবে সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পর অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নেওয়ায় বাজারে বিক্রির চাপ তৈরি হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নথি অনুযায়ী, জুনের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত স্বর্ণভিত্তিক বিনিয়োগ তহবিলে ব্যাংক অব কোরিয়ার প্রায় ২৫ কোটি ডলারের বিনিয়োগ ছিল।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট রুপার দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ৫১ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৭১৫ দশমিক ৫৪ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩১৬ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭
নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭
১৪ আগস্ট ২০২৬ সকাল ১০:২৭:০৫


বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
১৪ আগস্ট ২০২৬ সকাল ১০:০৪:০১