• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৩৩:৪৯ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে রুটি খেতে গিয়ে গলায় আটকে স্কুলছাত্রীর মৃত্যু

১৪ আগস্ট ২০২৬ সকাল ০৯:৫৪:২৭

টাঙ্গাইলে রুটি খেতে গিয়ে গলায় আটকে স্কুলছাত্রীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে রুটি খাওয়ার সময় গলায় খাবার আটকে আনিকা জান্নাত (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

১৩ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত আনিকা জান্নাত উপজেলার হলুদিয়া চালা গ্রামের প্রবাসী আজগর মিয়ার মেয়ে। সে সূর্যতরুণ আবাসিক শিক্ষাঙ্গনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, আনিকার বাবা-মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা চলমান রয়েছে। বাবা প্রবাসে থাকায় আনিকা মায়ের সঙ্গে নানার বাড়িতে বসবাস করত।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

পরিবার সূত্রে আরো জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পড়াশোনার ফাঁকে রুটি খাচ্ছিল আনিকা। এ সময় হঠাৎ তার গলায় খাবার আটকে যায়। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আনিকাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেলিম কবির বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ঘটনা জেনেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা
প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৭:৩৩


পুলিশের ঊর্ধ্বতন আরও ২ কর্মকর্তা আটক
পুলিশের ঊর্ধ্বতন আরও ২ কর্মকর্তা আটক
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:০২