• ঢাকা
  • |
  • সোমবার ৯ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৬:৪১ (24-Aug-2026)
  • - ৩৩° সে:

আমি ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে: ট্রাম্প

৫ জুলাই ২০২৬ সকাল ০৮:২৯:১৯

আমি ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি ও শোক প্রকাশ দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগে তার ধারণা ছিল ইরানের মানুষ খামেনিকে অপছন্দ করে। কিন্তু জানাজায় মানুষের ঢল সেই ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি ভেবেছিলাম মানুষ তাকে (খামেনি) ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে দেখে আমি অবাক হয়েছি।’

সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, চাইলে জানাজায় উপস্থিত সবাইকে তিনি ‘নির্মূল’ করতে পারতেন। তবে এমনটি করলে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকত না বলেও মন্তব্য করেন।

তার ভাষ্য অনুযায়ী, খামেনির জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সময়ে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালাবে না বলেও তিনি দাবি করেন।

উল্লেখ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় ৪ জুলাই শনিবার রাজধানী তেহরানে লাখো মানুষ অংশ নেন। শোকের পাশাপাশি সমাবেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগানও শোনা যায়।

জানাজায় অংশ নেওয়া অনেকেই খামেনির মৃত্যুকে দেশের জন্য বড় ক্ষতি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রত্যয়ের কথাও জানান তারা।

সূত্র: রয়টার্স, অ্যাক্সিওস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
২৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০


পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের ২ সদস্য গ্রেফতার
পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের ২ সদস্য গ্রেফতার
২৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:০২