আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান আলেক্সি লিখাচেভ জোর দিয়ে বলেছেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এবং ইরান-রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক—উভয়ই যেকোনো ধরনের বিদেশি চাপ মোকাবিলায় সুদৃঢ়।
তিনি বলেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ প্রকল্প অব্যাহত থাকবে। একই সঙ্গে তেহরান ও মস্কোর পারমাণবিক সহযোগিতা বিদেশি চাপের মুখেও টিকে থাকবে।
তিনি আরও বলেন, ‘সামরিক হামলার সময় বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প কঠিন পরীক্ষার মুখে পড়েছিল। এই পরিস্থিতি প্রমাণ করেছে, রাশিয়া ও ইরানের বন্ধুত্ব যেকোনো ধরনের বিদেশি চাপ মোকাবিলা করে টিকে থাকতে সক্ষম।’ সূত্র:পার্সটুডে
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available