• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫০:৫৭ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:১৯

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক: রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) হত্যা মামলায় গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

২৩ নভেম্বর সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. ইরফান খান তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অপরদিকে, আসামির পক্ষে তার আইনজীবী মো. মাহবুবুল আলম রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন।

আরও পড়ুন

হাইকোর্টের আদেশ স্থগিত, নির্ধারিত সময়েই হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলিতে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।

২২ নভেম্বর রোববার দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দেশের বাইরে যাওয়ার চেষ্টাকালে সুইডেন আসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে জানা যায়, তাকে টিটন হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।

ঢাকার এই শীর্ষ সন্ত্রাসী নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক ছিলেন। তিনি দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান।

আরও পড়ুন

শাপলা চত্বর গণহত্যা: সাবেক তথ্যমন্ত্রী ইনুসহ ১০ আসামি ট্রাইব্যুনালে

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২০