• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১০:৩৫:৩৩ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

কাল দেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

২৩ নভেম্বর ২০২৬ রাত ১০:১৭:২৯

কাল দেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

অনলাইন ডেস্ক: দেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকায় মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ব্রিফ করবে সরকার।

একই সঙ্গে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের সংশোধিত খসড়া নিয়েও বিদেশি কূটনীতিকদের ব্রিফ করা হবে। শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আমন্ত্রিতদের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন।

পরে সাইবার সুরক্ষা আইন নিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে আমন্ত্রিতদের ব্রিফ করা হবে এবং তাদের মতামত জানতে চাওয়া হবে।

আরও পড়ুন

শ্রমিকদের নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, এখনই প্রকাশ নয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো বিদেশি কূটনীতিকদের দুটি পৃথক ব্রিফের তথ্য বিষয়ে নিশ্চিত করেছে।

জানাগেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সকাল নয়টায় বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের দেশের চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করবেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সম্প্রতি দেশে যেসব ঘটনা ঘটেছে, সে বিষয়ে সরকারি ভাষ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হবে। প্রায় আধঘণ্টা স্থায়ী হতে পারে এ ব্রিফিং।

কূটনৈতিক সূত্র বলছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে একটি ই-মেইল পাঠানোকে কেন্দ্র করে চলমান আলোচনার মধ্যে হঠাৎ দেশের কয়েকটি জেলায় রাজনৈতিক অস্থিরতা দেখা যায়। এমন প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দেশে যে সংঘাত হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন, তা বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরা হবে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ

আরও একটি সূত্র বলছে, প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের সংশোধিত খসড়া নিয়ে মঙ্গলবার সকালে বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের সঙ্গে পূর্বনির্ধারিত ব্রিফের আয়োজন ছিল। কিন্তু হঠাৎ করেই দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফের সিদ্ধান্ত হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশি কূটনীতিকদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়। সে জন্য পূর্বনির্ধারিত সাইবার সুরক্ষা আইন নিয়ে হতে যাওয়া ব্রিফটি আধঘণ্টা পিছিয়ে দেওয়া হয়।

এক কর্মকর্তা বলেন, সাইবার সুরক্ষা আইন নিয়ে কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন আগে থেকে ছিল। সেখানে আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন। সাইবার সুরক্ষা আইন নিয়ে আগেই মিশনগুলোর মতামত জানতে চাওয়া হয়। এখন আনুষ্ঠানিকভাবে (ফরমালি) তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হবে এবং মতামত চাওয়া হবে। এ বৈঠকের আগে দেশের চলমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিদেশি কূটনীতিকদের ব্রিফ করার কথা রয়েছে।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২০