আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে মধ্যপ্রাচ্যের একটি প্রতীকী মানচিত্র পোস্ট করেছেন, যেখানে পুরো অঞ্চলে মার্কিন পতাকার প্রতীক এবং ইরান–এর দিকে একটি লাল তীর চিহ্ন দেখা যায়। তবে পোস্টটির সঙ্গে তিনি কোনো ক্যাপশন দেননি।
ছবিটি তার নিজস্ব সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ শেয়ার করা হয়। এতে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে ইঙ্গিতপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।


এর আগে ট্রাম্প একাধিকবার মধ্যপ্রাচ্য ও ইরান ইস্যুতে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে বক্তব্য ও পোস্ট দিয়েছেন। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে তার এই পোস্ট নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের মতে, এই প্রতীকী বার্তাটি ইরানের ওপর সম্ভাব্য কূটনৈতিক বা সামরিক চাপের ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available