• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:৪৩:৫২ (18-May-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা

১৮ মে ২০২৬ সকাল ১১:৪৮:২১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শুরু হয়েছে। ১৮ মে সোমবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এডিপি চূড়ান্ত ও অনুমোদনের বিষয়ও সভার আলোচ্যসূচিতে রয়েছে।

Ad
Ad

এছাড়া ‘সংস্কার ও উন্নয়ন পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা (২০২৬–২০৩০)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার খসড়া উপস্থাপন ও অনুমোদনের বিষয়ও এ সভায় আলোচিত হবে।

Ad

সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রীরা অংশগ্রহণ করেন।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়
১৮ মে ২০২৬ সকাল ১১:৩১:২৯






Follow Us