ডেস্ক রিপোর্ট: মুন্সিগঞ্জের গজারিয়ায় মায়ের বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদ-এর একমাত্র কন্যা, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার।
আজকের পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, ১৮ মে সোমবার সকাল ৭টা ৪৫ মিনিটে গজারিয়ার ভবেরচর বাসস্ট্যান্ডসংলগ্ন আবদুল্লাহপুর গ্রামে চতুর্থ জানাজা শেষে বাড়ির আঙিনায় তাকে দাফন করা হয়। এর আগে ঢাকায় সব আনুষ্ঠানিকতা ও কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে রোববার রাতে তার মরদেহ মুন্সিগঞ্জে নিয়ে আসা হয়।


কারিনার ভাই সাদ্দাফ হামিদ বলেন, ‘এই বাড়িটি আম্মু ও কারিনা আপুর খুব পছন্দের জায়গা ছিল। আমাদের কিছু পরিকল্পনা রয়েছে, আম্মু স্থির হলে সেগুলো বাস্তবায়ন করা হবে।’

স্মৃতিচারণ করতে গিয়ে স্বজন জুবায়ের জাহাঙ্গীর বলেন, ‘কারিনা ছোটবেলা থেকেই চঞ্চল, মিশুক ও বিনয়ী ছিলেন। এলাকায় এলে সবার সঙ্গে আন্তরিকভাবে মিশতেন।’
কারিনা কায়সার উপজেলার পুরান বাউশিয়া সরকার বাড়ির মৃত ডা. আবুল খায়ের বাচ্চু ও ডা. জোহরা খানম পারুলের নাতনি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১১ মে রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে শুক্রবার তিনি মারা যান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available