আন্তর্জাতিক ডেস্ক: ইরানের একটি শিল্প কারখানায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় ১৫ মার্চ রোববার দেশটির মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে এ ঘটনা ঘটে। খবর আল জাজিরা।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার কর্মদিবসে ইসফাহানের একটি গরম ও শীতল সরঞ্জাম তৈরির কারখানায় শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে কারখানার ভেতরে থাকা অন্তত ১৫ জন শ্রমিক নিহত হন। যুদ্ধ শুরুর পর থেকে ইরানের বিভিন্ন শহরে এমন হামলা অব্যাহত রয়েছে।


শুধু সামরিক বা শিল্প এলাকা নয়, ইরানের ঐতিহাসিক ও কূটনৈতিক স্থাপনাগুলোও এই সংঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত ৮ মার্চ ইসফাহানে রাশিয়ার কনস্যুলেটে গোলাবর্ষণের ঘটনায় কয়েকজন রুশ কর্মী আহত হন। মস্কো একে আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে।

ইরানের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, ইউনেস্কোর তালিকাভুক্ত গোলেস্তান প্রাসাদ ও নকশ-ই জাহান স্কয়ারসহ প্রায় ৫৬টি জাদুঘর ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনেস্কো।
এদিকে ইরানের সেনাবাহিনী নিশ্চিত করেছে, ইসরায়েলি হামলায় ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ জালালি-নাসাব নিহত হয়েছেন। তাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করে সেনাবাহিনী জানিয়েছে, দেশ রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে তিনি প্রাণ দিয়েছেন।
সংঘাতের সর্বশেষ খবরে জানা গেছে, শনিবার ইরান নতুন করে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র দেশটির বিভিন্ন অঞ্চলে আঘাত হেনেছে। এর মধ্যে কয়েকটি ছিল ক্লাস্টার বোমা সংবলিত। ইলাত শহরে এই হামলায় ১২ বছর বয়সী এক বালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available