আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কেশম দ্বীপের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের আরও তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ড্রোনগুলোর মধ্যে একটি এমকিউ-১ এবং দুটি এমকিউএম-১৭০ গোয়েন্দা ড্রোন রয়েছে। খবর মেহের নিউজের।
আইআরজিসির জনসংযোগ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ভূপাতিত এমকিউ-১ ড্রোনটি যুক্তরাষ্ট্রের ১৬তম এ ধরনের চালকবিহীন আকাশযান, যা ইরান ভূপাতিত করেছে। দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় আইআরজিসির মহাকাশ বাহিনীর পরিচালিত অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, শত্রুপক্ষের আকাশযানের গতিবিধি, গোয়েন্দা তৎপরতা ও উড্ডয়নপথ সার্বক্ষণিক নজরদারিতে রাখছে আইআরজিসি। এসব অভিযান বারবার ব্যর্থ হওয়ায় ব্র্যাড কুপারের নেতৃত্বাধীন কমান্ডের জন্য এটি বড় ধাক্কা বলেও দাবি করেছে বাহিনীটি।
এ ছাড়া আইআরজিসি জানিয়েছে, তাদের মহাকাশ বাহিনীর অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ব্যবহার করে কেশম দ্বীপের আকাশে দুটি মার্কিন এমকিউএম-১৭০ গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে দ্বীপটির আকাশে ভূপাতিত এ ধরনের মার্কিন ড্রোনের সংখ্যা ছয়টিতে দাঁড়িয়েছে বলে দাবি করেছে তারা।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available