• ঢাকা
  • |
  • সোমবার ২রা ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:২৩:৫৪ (17-Aug-2026)
  • - ৩৩° সে:

ইরানে পারমাণবিক হামলার পরিকল্পনা নিয়ে ভাবছেন ট্রাম্প!

১৭ আগস্ট ২০২৬ দুপুর ১২:৩৫:৫৫

ইরানে পারমাণবিক হামলার পরিকল্পনা নিয়ে ভাবছেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত বৈঠকগুলোতে আলোচনা হচ্ছে বলে দাবি করেছেন সাবেক মার্কিন কংগ্রেস সদস্য মারজারি টেলর গ্রিন। তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি।

১৬ আগস্ট রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গ্রিন বলেন, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি কৌশলগত বৈঠকে আলোচনা করা হচ্ছে। তিনি লেখেন, ‘এটি সত্য। আমি অনুমান করে বলছি না, আমি জানি। আর এটি নিখাদ শয়তানি।’

টেলর গ্রিন আরও অভিযোগ করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন উপেক্ষা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তার দাবি, যুক্তরাষ্ট্র ইরান বিষয়ে নিজেদের গোয়েন্দা তথ্যের পরিবর্তে ইসরায়েলের সতর্কবার্তাকে বেশি গুরুত্ব দিচ্ছে।

তবে টেলর গ্রিন তার দাবির সমর্থনে কোনো গোয়েন্দা নথি, সরকারি তথ্য বা অন্য কোনো প্রমাণ প্রকাশ করেননি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরানের সেনাপ্রধান আমির হাতামি যুক্তরাষ্ট্রের কোনো সেনাকে হত্যা বা আটক করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ। কোনো ইরানি নারী ওই কাজ করলে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করা হবে বলেও ঘোষণায় উল্লেখ করা হয়েছে।

টেলর গ্রিনের সর্বশেষ বক্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে।

তবে মারজারি টেলর গ্রিনের বক্তব্যকে এখন পর্যন্ত একটি অযাচাইকৃত দাবি হিসেবেই দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলার পরিকল্পনা করছে—এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ প্রতিবেদনে পাওয়া যায়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত
তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত
১৭ আগস্ট ২০২৬ দুপুর ০১:৪০:৩০





দাউদকান্দিতে পুড়ে ছাই স্লিপার কোচ
দাউদকান্দিতে পুড়ে ছাই স্লিপার কোচ
১৭ আগস্ট ২০২৬ দুপুর ১২:০৯:০৮