• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই আশ্বিন ১৪৩৩ রাত ০২:৫৯:৩৯ (03-Oct-2026)
  • - ৩৩° সে:

দাউদকান্দিতে পুড়ে ছাই স্লিপার কোচ

১৭ আগস্ট ২০২৬ দুপুর ১২:০৯:০৮

দাউদকান্দিতে পুড়ে ছাই স্লিপার কোচ

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার কোচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ ১৭ আগস্ট সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী রয়েল কক্স পরিবহনের স্লিপার কোচটি ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পুরো বাসে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পর বাসের যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান। পরে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন মোল্লা বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। সব যাত্রী নিরাপদে বাস থেকে বের হতে পেরেছেন। তবে আগুনের তীব্রতা ছিল অনেক বেশি এবং অল্প সময়ের মধ্যেই পুরো বাস পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসেন জানান, আগুন দেখে তিনি দ্রুত মহাসড়কে যান। বাস থেকে যাত্রীরা বের হয়ে নিরাপদে সরে গেলেও মুহূর্তের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মো. ফারুক ইসলাম বলেন, সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দেওয়ার পর স্লিপার কোচটিতে আগুন লাগে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও কর্মীরা ঘটনাস্থল থেকে চলে যান। ক্ষতিগ্রস্ত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:০৮



আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২১:২৫