• ঢাকা
  • |
  • সোমবার ২রা ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:১৫:২৭ (17-Aug-2026)
  • - ৩৩° সে:

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে: মাহদী আমিন

১৭ আগস্ট ২০২৬ দুপুর ০১:০৭:৪৯

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে: মাহদী আমিন

ডেস্ক রিপোর্ট: নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।

আজ ১৭ আগস্ট সোমবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত সভায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাহদী আমিন বলেন, গত ছয় মাসে সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো নির্বাচনী ইশতেহারকে ধারণ করে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা। সরকারের প্রতিটি কার্যক্রমে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।

তিনি বলেন, গত ছয় মাসে সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব সমর্থন দেখা গেছে। প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে গণসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নেওয়ার সময় সর্বত্র মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।

জনগণের আস্থা ও বিশ্বাসকে ধারণ করে সরকার দায়িত্বশীলতা ও দায়বদ্ধতার সঙ্গে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনে গুম, খুন, হামলা ও মানবাধিকার লঙ্ঘনের মতো নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো বিএনপির নেতৃত্বে রাজপথে ছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটায়।

তিনি বলেন, সেই ধারাবাহিকতায় জনগণের আকাঙ্ক্ষা ছিল এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে মানবাধিকার, বাকস্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত থাকবে। সরকারের কার্যক্রমে সেই লক্ষ্যই প্রতিফলিত হচ্ছে।

গত ছয় মাসে বাকস্বাধীনতা, আইনের শাসন ও মানবাধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ড প্রতিষ্ঠার দাবি করে মাহদী আমিন বলেন, এ সময়ে কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি। বরং অনেক ক্ষেত্রে বাকস্বাধীনতার সীমা অতিক্রম করে উসকানি ও অশোভন আচরণ করা হলেও সরকার সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্রের চেতনাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে।

সংসদীয় কার্যক্রমের প্রসঙ্গে মাহদী আমিন বলেন, গত ছয় মাসে সংসদে প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত পরিবেশ দেখা গেছে। সংসদ সদস্যরা পরস্পরের বক্তব্য নিয়ে আলোচনা ও সমালোচনা করেছেন এবং বিভিন্ন বিষয় যৌক্তিকভাবে উপস্থাপন করেছেন।

সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র: দৈনিক কালের কণ্ঠ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত
তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত
১৭ আগস্ট ২০২৬ দুপুর ০১:৪০:৩০





দাউদকান্দিতে পুড়ে ছাই স্লিপার কোচ
দাউদকান্দিতে পুড়ে ছাই স্লিপার কোচ
১৭ আগস্ট ২০২৬ দুপুর ১২:০৯:০৮