• ঢাকা
  • |
  • রবিবার ৩রা কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৭:১৬ (18-Oct-2026)
  • - ৩৩° সে:

হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান এরদোয়ানের

১৭ আগস্ট ২০২৬ সকাল ১১:৪৫:০৪

হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, জলপথটি দীর্ঘ সময় বন্ধ থাকলে তা কারও জন্যই কল্যাণকর হবে না এবং বিশ্ববাজারে তেল সরবরাহ স্বাভাবিক রাখা জরুরি।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন চালু রাখা তুরস্ক ও ইরান—উভয় দেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল বর্তমানে বড় ধরনের অনিশ্চয়তার মুখে রয়েছে।

বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ একটি অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এই পথে জাহাজ চলাচল কমে গেলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ও দামের ওপর চাপ বাড়তে পারে। সাম্প্রতিক সময়ে জলপথটিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দামও বেড়েছে।

এরদোয়ান আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টার ওপরও গুরুত্ব দেন। তিনি জানান, যুদ্ধের অবসান ও উত্তেজনা প্রশমনে কাতারসহ কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি দাবি অব্যাহত রয়েছে। ইরান বলছে, জলপথটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এটি পুরোপুরি খুলে দেওয়া হবে না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছেন।

এ অবস্থায় তুরস্কের প্রেসিডেন্টের হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে গুরুত্ব পাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৪০



সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৪:১৬