• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৪৮:৪৩ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা কমানোর প্রস্তাব আটকে দিল সিনেট

২০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৯:২৭

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা কমানোর প্রস্তাব আটকে দিল সিনেট
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটের রিপাবলিকান সদস্যরা। ১৯ নভেম্বর বৃহস্পতিবার সিনেটে ৫১-৪৮ ভোটে প্রস্তাবটি প্রত্যাখ্যাত হয়। এর মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ট্রাম্পের প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করলেন রিপাবলিকানরা।

প্রস্তাবটি পাস হলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে হতো ট্রাম্পকে। অন্যথায় অভিযান চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদন নিতে হতো। তবে প্রস্তাবটি নাকচ হওয়ায় আপাতত এ ধরনের বাধ্যবাধকতা থেকে মুক্ত থাকছেন মার্কিন প্রেসিডেন্ট।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভোটাভুটিতে তিন রিপাবলিকান সিনেটর প্রস্তাবের পক্ষে ভোট দেন। তারা হলেন মেইন অঙ্গরাজ্যের সুসান কলিন্স, আলাস্কার লিসা মারকাউস্কি এবং কেনটাকির র‍্যান্ড পল। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে একমাত্র পেনসিলভানিয়ার সিনেটর জন ফেটারম্যান প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। তিনি ইসরাইল এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্পের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন।

আরও পড়ুন

পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর থেকে ভারতের বহরে নেই ৪ রাফাল

গত সেপ্টেম্বরে প্রতিনিধি পরিষদে ২২০-২০৪ ভোটে প্রস্তাবটি পাস হয়েছিল। তবে সিনেটে এসে তা আটকে গেল। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসে এটিই ছিল প্রথম গুরুত্বপূর্ণ ভোটাভুটি।

১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজল্যুশনের আওতায় প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সম্পৃক্ততা বন্ধে প্রেসিডেন্টকে বাধ্য করা এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন নিশ্চিত করা।

ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের অসন্তোষও ক্রমেই বাড়ছে। গত ১০ নভেম্বর প্রকাশিত রয়টার্স-ইপসোসের এক জনমত জরিপে দেখা যায়, ৭১ শতাংশ মার্কিন নাগরিক চান, নতুন কংগ্রেস আইন করে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করুক। তাদের মধ্যে ডেমোক্র্যাটদের ৯৩ শতাংশ এবং রিপাবলিকানদের ৫১ শতাংশ এ অবস্থানের পক্ষে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

অন্যদিকে, ১৩ থেকে ১৬ নভেম্বর পরিচালিত আরেকটি রয়টার্স-ইপসোস জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক।

যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়েও উদ্বেগ বাড়ছে। গত অক্টোবর পর্যন্ত ইরান যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছিল। পরে ১৩ নভেম্বর পর্যন্ত এ ব্যয় বেড়ে অন্তত ৪৮৩০ কোটি ডলারে পৌঁছেছে বলে সিনেটের এক শুনানিতে জানানো হয়।

সিনেটে প্রস্তাবটির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন। যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।

আরও পড়ুন

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আইজেনকোটের নতুন কৌশল

ভোটের আগে কেইন বলেন, নির্বাচনের ফলাফলেই যুদ্ধ নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ স্পষ্ট হয়েছে। একই সঙ্গে খাদ্য, জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়াও মানুষের অসন্তোষের কারণ।

তিনি বলেন, ‘গত ৩ নভেম্বরের নির্বাচনের ফলাফলে এই যুদ্ধের অজনপ্রিয়তা একেবারে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।’

এদিকে, আগামী ৩ জানুয়ারি থেকে কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতার নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। দলটির নেতারা জানিয়েছেন, নতুন কংগ্রেসের অন্যতম অগ্রাধিকার হবে ইরান যুদ্ধ বন্ধে উদ্যোগ নেওয়া। ফলে আগামী বছর ট্রাম্প প্রশাসনের সঙ্গে এ নিয়ে নতুন করে রাজনৈতিক ও সাংবিধানিক বিরোধ তৈরি হতে পারে।

আরও পড়ুন

রিয়াদে ইনভেস্টমেন্ট টাওয়ারে হুতিদের হামলা

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন
যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন
২০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১১:৪৭