স্পোর্টস ডেস্ক: মিশরের বিপক্ষে গোল করে ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ৮-এ উন্নীত করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর তাতেই বিশ্বকাপ ইতিহাসের একটি বিরল কীর্তির অংশীদার হয়েছেন তিনি।
বিশ্বকাপের একটি আসরের প্রথম পাঁচ ম্যাচ শেষে মেসির গোল এখন ৮টি। ১৯৭০ সালের পর প্রথম ফুটবলার হিসেবে এই পর্যায়ে অন্তত আট গোল করার কৃতিত্ব দেখালেন আর্জেন্টাইন মহাতারকা।
এর আগে সর্বশেষ ১৯৭০ বিশ্বকাপে জার্মান কিংবদন্তি গার্ড মুলার প্রথম পাঁচ ম্যাচে ১০ গোল করেছিলেন। দীর্ঘ ৫৬ বছর পর সেই তালিকায় নিজের নাম যোগ করলেন মেসি।
২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তার ৮ গোল দলকে কোয়ার্টার ফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্যক্তিগত এই অর্জনের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে আরও একটি অনন্য অধ্যায় যোগ করলেন তিনি।
এখন দেখার বিষয়, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে গোলসংখ্যা আরও বাড়িয়ে নতুন কোনো রেকর্ড গড়তে পারেন কি না মেসি।
সূত্র: ইএসপিএন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available