• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৫৫:০৭ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চবির সব ক্লাস-পরীক্ষা স্থগিত

৮ জুলাই ২০২৬ সকাল ০৯:১৬:৪৪

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চবির সব ক্লাস-পরীক্ষা স্থগিত

ক্যাম্পাস ডেস্ক: দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের কারণে আজ ৮ জুলাই বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

৮ জুলাই বুধবার সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরূপ আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের কারণে শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বুধবারের সব ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টানা তিন দিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে গণপরিবহন চলাচল ব্যাহত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ে যাতায়াতে ব্যাপক দুর্ভোগ দেখা দেয়। এ পরিস্থিতিতে একদিনের জন্য শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তীতে স্থগিত হওয়া ক্লাস ও পরীক্ষার সংশোধিত সময়সূচি জানিয়ে দেবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হেরোইনসহ নারী আটক
হেরোইনসহ নারী আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৭:৫৭


যুক্তরাজ্য ভেঙ্গে স্বাধীনতার পথে তিন দেশ
যুক্তরাজ্য ভেঙ্গে স্বাধীনতার পথে তিন দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৪:১৭




এবার চাঁদের মালিকানাও দাবি করলেন ট্রাম্প
এবার চাঁদের মালিকানাও দাবি করলেন ট্রাম্প
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৭:১৩


অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৫:১৬