• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৪৩:০০ (08-Jul-2026)
  • - ৩৩° সে:

ভারী বর্ষণে রাঙ্গামাটিতে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

৮ জুলাই ২০২৬ সকাল ০৯:৪৩:৩৬

ভারী বর্ষণে রাঙ্গামাটিতে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট: রাঙ্গামাটি পার্বত্য জেলায় চলমান ভারী বর্ষণ এবং প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির কারণে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতি বর্ষণের ফলে রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও পাহাড়ধসের তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

বিশেষ করে বরকল, জুরাছড়ি, লংগদু, বাঘাইছড়ি ও বিলাইছড়ি উপজেলার শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়ার পথে খরস্রোতা কর্ণফুলী লেক ও বিভিন্ন পাহাড়ি ছড়া পার হওয়ার সময় ভয়াবহ ঝুঁকির সম্মুখীন হচ্ছে। এছাড়া জেলার অনেক বিদ্যালয় প্রাঙ্গণ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে এবং বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আজ ৮ জুলাই বুধবার জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us