• ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা শ্রাবণ ১৪৩৩ রাত ০৮:১৪:৩৪ (19-Jul-2026)
  • - ৩৩° সে:

মাঠে বসে ফাইনাল দেখবেন ট্রাম্প, নিরাপত্তায় থাকবে এফ-১৬, স্নাইপার ও হাজারো এজেন্ট

১৯ জুলাই ২০২৬ দুপুর ১২:৪৭:৫০

মাঠে বসে ফাইনাল দেখবেন ট্রাম্প, নিরাপত্তায় থাকবে এফ-১৬, স্নাইপার ও হাজারো এজেন্ট

স্পোর্টস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিকে কেন্দ্র করে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বৃহৎ ক্রীড়া নিরাপত্তা ব্যবস্থা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম ও এর আশপাশে মোতায়েন করা হয়েছে হাজারো আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য। আকাশে টহলে থাকবে এফ-১৬ যুদ্ধবিমান, স্টেডিয়ামের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করবেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্নাইপার এবং নিরাপত্তায় অংশ নেবে একাধিক ফেডারেল সংস্থা।

হোয়াইট হাউস জানিয়েছে, কঠোর নিরাপত্তা তল্লাশির কারণে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে অতিরিক্ত সময় লাগতে পারে। এজন্য ম্যাচ শুরুর অন্তত চার ঘণ্টা আগে স্টেডিয়ামে উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, বিশ্বকাপের ফাইনালকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা শ্রেণি ‘লেভেল-১ স্পেশাল ইভেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সাধারণত প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান বা ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের মতো গুরুত্বপূর্ণ আয়োজনেই এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, নিরাপত্তার দিক থেকে এই আয়োজন সুপার বোলের চেয়েও বড়। নিউ জার্সি স্টেট পুলিশকে সহায়তা করতে বিভিন্ন ফেডারেল সংস্থাকে যুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, বিশ্বকাপকে নিরাপদ রাখতে প্রেসিডেন্ট ট্রাম্প ৬২ কোটি ৫০ লাখ ডলারের ফেডারেল নিরাপত্তা অনুদান অনুমোদন দিয়েছেন। এখন পর্যন্ত টুর্নামেন্টের ১০৩টি ম্যাচ নির্বিঘ্নে শেষ হয়েছে এবং ফাইনালও নিরাপদভাবে আয়োজনের লক্ষ্য নিয়েই কাজ চলছে।

এদিকে উত্তর আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) জানিয়েছে, ফাইনালের আগে জারি করা অস্থায়ী উড্ডয়ন নিষেধাজ্ঞা অমান্য করে একটি ছোট বেসামরিক বিমান নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশ করলে একটি এফ-১৬ যুদ্ধবিমান সেটিকে বাধা দেয়। পাইলটের দৃষ্টি আকর্ষণে ফ্লেয়ার নিক্ষেপের পর বিমানটিকে নিরাপদে নিষিদ্ধ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।

নোরাড আরও জানিয়েছে, ফাইনাল উপলক্ষে নিউ ইয়র্ক ও নিউ জার্সির আকাশে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের অস্থায়ী উড্ডয়ন নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর রয়েছে। অন্যদিকে এফবিআই জানিয়েছে, টুর্নামেন্ট চলাকালে বিভিন্ন স্টেডিয়ামের নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশ করা শত শত ড্রোন জব্দ করা হয়েছে।

ফাইনাল শেষে ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দিতে পারেন বলেও জানিয়েছে দ্য টেলিগ্রাফ।

বিশ্বকাপের ফাইনালে রোববার (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টাঙ্গাইলে চার ফার্মেসির জরিমানা
টাঙ্গাইলে চার ফার্মেসির জরিমানা
১৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২০:৫৮


সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৪ রান
সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৪ রান
১৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:৩৩

জয়পুরহাটে যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার
জয়পুরহাটে যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার
১৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২১:০৩






Follow Us