• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা শ্রাবণ ১৪৩৩ রাত ০৩:৪৮:০৯ (20-Jul-2026)
  • - ৩৩° সে:

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৯ জুলাই ২০২৬ বিকাল ০৫:১৭:৫৫

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

১৯ জুলাই রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট বিভাগে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৮৮ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে ৬৯৩ জন হামের উপসর্গ নিয়ে এবং ৯৫ জন হামে আক্রান্ত হয়ে মারা গেছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ৯৩৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ৪৩১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৬ হাজার ৫২১ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







টাঙ্গাইলে চার ফার্মেসির জরিমানা
টাঙ্গাইলে চার ফার্মেসির জরিমানা
১৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২০:৫৮


সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৪ রান
সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৪ রান
১৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:৩৩

জয়পুরহাটে যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার
জয়পুরহাটে যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার
১৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২১:০৩

Follow Us