• ঢাকা
  • |
  • সোমবার ৫ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৮:০৭:২০ (20-Jul-2026)
  • - ৩৩° সে:

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

১৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩৪

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

অনলাইন ডেস্ক: বাংলাদেশের সাধারণ পাসপোর্টের নতুন নকশায় জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি জলছাপ হিসেবে যুক্ত করা হচ্ছে। একই সঙ্গে দেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে পাসপোর্টের ভেতরের পাতায় যুক্ত করা হয়েছে বিভিন্ন স্থাপনা ও প্রতীক।

১৯ জুলাই রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পাসপোর্টের ভেতরের পাতার জলছাপে পরিবর্তন আনা হয়েছে। নতুন নকশা অনুযায়ী ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচিত্র এবং শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি জলছাপ হিসেবে সংযোজন করা হবে।

এ ছাড়া নতুন নকশায় পাসপোর্টের বিভিন্ন পৃষ্ঠায় জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানাম নগর ও কার্জন হলসহ দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছবি স্থান পেয়েছে।

প্রাকৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকত, ঝাউবন, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরির জলছাপ ব্যবহার করা হবে। পাশাপাশি জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’ ও নতুন নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পাসপোর্টের ডাটা পেইজে আগের মতোই ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’ থাকার ঘোষণা বহাল থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন নকশা দ্রুত বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







টাঙ্গাইলে চার ফার্মেসির জরিমানা
টাঙ্গাইলে চার ফার্মেসির জরিমানা
১৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২০:৫৮


সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৪ রান
সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৪ রান
১৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:৩৩

জয়পুরহাটে যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার
জয়পুরহাটে যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার
১৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২১:০৩

Follow Us