• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৫৬:৫৮ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১৯ জুলাই ২০২৬ বিকাল ০৫:০২:২২

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভাগ্য নির্ধারণ হবে আজ।

১৯ জুলাই রোববার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ফলে শুরুতে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।

তিন ম্যাচের সিরিজে দুই দলই একটি করে জয় পাওয়ায় শেষ ম্যাচটি কার্যত অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে। আজকের ম্যাচের জয়ী দলই সিরিজ নিজেদের করে নেবে।

এই সফরে বাংলাদেশ একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিবাচকভাবে সফর শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।

অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে হারের পর ঘরের মাঠে সিরিজ জিতে ঘুরে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে।

সিরিজের প্রথম দুই ম্যাচে একটি ব্যতিক্রমী পরিসংখ্যান দেখা গেছে। দুই ম্যাচেই টসে হারা দল আগে ব্যাটিং করে জয় পেয়েছে। তবে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা না থাকায় পুরো ম্যাচ নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়ার আশা করা হচ্ছে।

এদিকে, পুরো সফরেই পেসাররা দারুণ ছন্দে রয়েছেন। পাঁচটি সাদা বলের ম্যাচের মধ্যে তিনটিতেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ফাস্ট বোলাররা। ফলে সিরিজ নির্ধারণী ম্যাচেও দুই দলের পেস আক্রমণের দিকেই থাকবে বিশেষ নজর।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন (উইকেটকিপার), তাওহীদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, আবদুল গাফ্ফার সাকলাইন ও তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি (উইকেটকিপার), ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, টিনোটেন্ডা মাপোসা, ক্লাইভ মাদান্দে, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিদ্যুৎ চুরি রোধে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
বিদ্যুৎ চুরি রোধে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫২:২৯




দাম বাড়ল কমদামি সিগারেটের
দাম বাড়ল কমদামি সিগারেটের
১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১০:১৭