• ঢাকা
  • |
  • সোমবার ৫ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৮:০৮:২৫ (20-Jul-2026)
  • - ৩৩° সে:

চলতি মাসের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার

১৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২০:৪২

চলতি মাসের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার

অনলাইন ডেস্ক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই দেশের প্রবাসী আয়ে (রেমিট্যান্স) ইতিবাচক ধারা দেখা গেছে। জুলাই মাসের প্রথম ১৮ দিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ১৭৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

১৯ জুলাই রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা) অনুযায়ী এই রেমিট্যান্সের পরিমাণ প্রায় ২২ হাজার ৭০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে এসেছিল ১৪৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ২ শতাংশ।

খাতসংশ্লিষ্টদের মতে, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়া এবং ব্যাংকিং চ্যানেলে ডলারের সন্তোষজনক বিনিময় হার পাওয়ায় প্রবাসীরা আনুষ্ঠানিক মাধ্যমে অর্থ পাঠাতে বেশি আগ্রহী হচ্ছেন।

তাদের মতে, অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







টাঙ্গাইলে চার ফার্মেসির জরিমানা
টাঙ্গাইলে চার ফার্মেসির জরিমানা
১৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২০:৫৮


সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৪ রান
সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৪ রান
১৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:৩৩

জয়পুরহাটে যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার
জয়পুরহাটে যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার
১৯ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২১:০৩

Follow Us