জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে ইঞ্জিন চালিত ট্রলি গাড়ি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত দুই নারী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো চার জন।
১৯ জুলাই রোববার দুপুর ২টার দিকে জামালপুর- দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেতমারী তালতলা এলাকায় দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে পাঁচ জন যাত্রী নিয়ে একটি সিএনজি জামালপুর শহরের দিকে রওনা দেন। সিএনজিটি মেলান্দহ উপজেলার বেতমারী তালতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিকে একটি ইঞ্জিনচালিত দ্রুতগতির ট্রলি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এসময় গুরুতর আহত হন সিএনজিতে থাকা পাঁচ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে অজ্ঞাত দুই নারী যাত্রীর মৃত্যু হয়।
আহতরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার মজিবর রহমান (৫৫), জীবন মিয়া (৩৫) ও শফিকুল ইসলাম (৪০) ও এনজিও কর্মী ফাতেমা আক্তার (৫২)।
জামালপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার উজ্জল কুমার সরকার জানান, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available