• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৩৯:৫৮ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

ইতালিতে বাঁধনকে হেনস্তার অভিযোগ, পুলিশের জেরায় ৩ বাংলাদেশি!

২৮ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৯:৫৬

ইতালিতে বাঁধনকে হেনস্তার অভিযোগ, পুলিশের জেরায় ৩ বাংলাদেশি!
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: ইতালির মেস্ত্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগের পর ঘটনার তদন্তে নেমেছিল স্থানীয় পুলিশ। তবে এবার সেই তদন্তে এলো নতুন মোড়!

এ ঘটনায় ৩ বাংলাদেশি প্রবাসীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী কর্মকর্তাররা। কিন্তু কাদের বিরুদ্ধে অভিযোগ তুললেন এই অভিনেত্রী? আর তার করা এই অভিযোগের তদন্ত কোন দিকে এগোচ্ছে?

গত ৭ সেপ্টেম্বর ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে গিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেসময় একদল বাংলাদেশির বিরুদ্ধে শারীরিকভাবে হেনস্তা ও হামলার অভিযোগ তোলেন তিনি। এরপর থেকেই বিষয়টি তদন্ত করছিল ইতালির পুলিশ।

আরও পড়ুন

মুকুট না জিতেও মিস ইউনিভার্সে দুই বিভাগে সেরা সামিরা খান মাহি

সেই তদন্তের অংশ হিসেবে গত ২৬ নভেম্বর ইলিয়াস হোসেন, বিপ্লব ও মনির হাওলাদার নামে ৩ বাংলাদেশি প্রবাসীকে কোয়েস্তুরায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেসময় তাদের মোবাইল ফোন পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানা গেছে। তবে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।

এদিকে মোবাইল ফোন পুলিশের হেফাজতে নেওয়ার কারণ কিংবা তদন্তের পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ