নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে সাতটি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় মাদকসেবী, মাদক কারবারি, কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, ডাকাত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে রূপগঞ্জ থেকে ১৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
৭ অক্টোবর বুধবার সারাদিন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে ৫৯ জন মাদকসেবী, ছয়জন মাদক কারবারি, তিনজন কিশোর গ্যাং সদস্য, একজন ছিনতাইকারী, দুজন ডাকাত, ২২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার চার আসামি, অন্যান্য আইনে পাঁচজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাত সদস্য রয়েছেন।
নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে সাতজন মাদকসেবী, ৯৫ পিস ইয়াবাসহ একজন এবং তিন কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারি, তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার অভিযানে ১৫ জন মাদকসেবী, তিনজন কিশোর গ্যাং সদস্য, আটজন ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যসহ ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে ২৫৮ পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারি, একজন ছিনতাইকারী, ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার দুজন আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়।
বন্দর থানার অভিযানে আটজন মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য আইনে পাঁচজনসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার অভিযানে ১৬ জন মাদকসেবী, তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
রূপগঞ্জ থানার অভিযানে ১৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক পাইকারি মাদক কারবারি, ১৩ জন মাদকসেবী, নিয়মিত মামলার একজন আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
আড়াইহাজার থানার অভিযানে নিয়মিত মামলার একজন আসামি, দুজন ডাকাত ও একজন ওয়ারেন্টভুক্ত আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, বুধবার সারাদিন অভিযান চালিয়ে রাত্র পর্যন্ত ১০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অপরাধীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available