• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:২৬:০৯ (08-Oct-2026)
  • - ৩৩° সে:

পানির ন্যায্য হিস্যা আদায়ে কমিটি গঠন করছে ঢাকা: হুমায়ুন কবির

৮ অক্টোবর ২০২৬ দুপুর ১২:২১:২০

পানির ন্যায্য হিস্যা আদায়ে কমিটি গঠন করছে ঢাকা: হুমায়ুন কবির

ডেস্ক রিপোর্ট: ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। কমিটিতে ভারতীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে তাদের নাম চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

আজ  ৮ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মিলনায়তনে ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা—যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ের ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইন ও জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে সরকার এবং কোনো কিছুতেই ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক পানি সংস্থা গঠনের জন্য বাংলাদেশ কাজ করছে। ওই সংস্থার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভবিষ্যতের পানি কূটনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের অর্থবহ সুযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন হুমায়ুন কবির। একই সঙ্গে বিজ্ঞান, আন্তর্জাতিক আইন ও বহুমাত্রিক দক্ষতার সমন্বয়ে তরুণদের ‘পানি কূটনীতিক’ হিসেবে গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: আমার দেশ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ