• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৪৮:৪৮ (08-Oct-2026)
  • - ৩৩° সে:

লেখক-পাঠকদের মিলনমেলায় মুখরিত রাওয়া ক্লাব

৮ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৫:৫০

লেখক-পাঠকদের মিলনমেলায় মুখরিত রাওয়া ক্লাব

ডেস্ক রিপোর্ট: রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)-এর উদ্যোগে আজ ৮ অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘১২তম রাওয়া বইমেলা-২০২৬’। আগামী ১০ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত এই মেলা চলবে।  

এবারের বইমেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বইয়ের সঙ্গে বন্ধুত্ব করি- জ্ঞানচর্চার সংস্কৃতি গড়ি’।

আজ সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মেলার শুভ সূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন রাওয়ার মেম্বার লাইব্রেরি এন্ড পাবলিকেশন লে. কর্নেল নূরুজ্জামান (অব.)। আরও বক্তব্য রাখেন রাওয়া চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল হক (অব.)।

বইমেলা উদ্বোধন করেন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, রাজনীতিবিদ ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার। প্রধান অতিথি হিসেবে তিনি বইমেলা সম্পর্কে তার মূল্যবান বক্তব্য তুলে ধরেন এবং বক্তব্য শেষে রাওয়ার ১৭ জন লেখকের ২১টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি স্পন্সর পার্টনারদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং রাওয়া চেয়ারম্যান প্রধান অতিথিকে রাওয়ার সম্মাননা ক্রেস্ট উপহার প্রদান করেন।  

মেলায় অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা লেখকগণ ছাড়াও খ্যাতনামা বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানসহ মোট ৫৫টি স্টল অংশগ্রহণ করেছে।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মূলত লেখক, প্রকাশক, পাঠক ও বইপ্রেমীদের মেলবন্ধনে বইমেলাকে একটি মিলনমেলায় পরিণত করা এবং রাওয়ার লেখক, তাদের পরিবার ও সন্তানদের লেখাগুলো সবার মাঝে পরিচিত করাই এই মেলার মূল লক্ষ্য।  

বইমেলায় প্রতিদিনের আকর্ষণ হিসেবে থাকছে বিকেল ৩টায় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া মাগরিবের পর অনুপ্রেরণামূলক মোটিভেশনাল লেকচার এবং প্রতিদিন লেখক ও প্রকাশকদের বই পরিচিতি অনুষ্ঠিত হবে। আগামী ১০ অক্টোবর সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বান্দরবানে নতুন ডিসি নিয়োগ
বান্দরবানে নতুন ডিসি নিয়োগ
৮ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৩৩:১৬

বুয়েটে বিভিন্ন পদে চাকরির সুযোগ
বুয়েটে বিভিন্ন পদে চাকরির সুযোগ
৮ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৩৩:১৬