• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৪০:৫৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫

অনলাইন ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৫ জনকে গ্রেফতার করা হয়েছে।১ নভেম্বর রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। একই সময়ে ১৯টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ২ হাজার ৫৮২ পিস ইয়াবা, ৩৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, আটটি মোবাইল ফোন ও নগদ ২৪ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।বিভাগভিত্তিক গ্রেফতারের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৭ জন, উত্তরা বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, লালবাগ বিভাগে ৫৭ জন, ওয়ারী বিভাগে ৫৩ জন, গুলশান বিভাগে ৫০ জন, মতিঝিল বিভাগে ৪০ জন এবং রমনা বিভাগে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ডিবি বিভাগ সাতজনকে গ্রেফতার করেছে।গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।এটিভি/ এম এইচ আই