• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:১৯:০৪ (08-Oct-2026)
  • - ৩৩° সে:

ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

৮ অক্টোবর ২০২৬ দুপুর ০১:০৫:৫৭

ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
ছবি: পিএমও

ডেস্ক রিপোর্ট: ঢাকা মহানগরের গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহণ ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বৈঠকে ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিরসন এবং গণপরিবহন খাতে বিদ্যমান নানা সমস্যা ও বিশৃঙ্খলা দূর করার বিষয়ে আলোচনা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি
ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি
৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৪:৩২



বান্দরবানে নতুন ডিসি নিয়োগ
বান্দরবানে নতুন ডিসি নিয়োগ
৮ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৩৩:১৬

বুয়েটে বিভিন্ন পদে চাকরির সুযোগ
বুয়েটে বিভিন্ন পদে চাকরির সুযোগ
৮ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৩৩:১৬