• ঢাকা
  • |
  • বুধবার ১২ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৫৬:৫৫ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ

২৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৭:২৬

নলডাঙ্গায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে। এতে অফিসের টাঙানো প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও নাটোর (সদর-নলডাঙ্গা) আসনের এমপি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি ভাঙা হয় এবং অফিসের চেয়ারগুলো ভাঙা হয়।

২৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার ১নং ব্রহ্মপুর ইউনিয়নে ছাতারভাগ গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রাকিব বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর ওয়ার্ড সভাপতির ভাগ্নে মো. আরিফুল ইসলাম বাচ্চু, মকলেছুর রহমান, কাসেমসহ আরো বেশ কয়েকজন বিএনপির কার্যালয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করে চলে যায়। তারা ২০১৮ সালের নির্বাচনে জোর করে ব্যালট পেপার কেটেছিলো, অফিস ভেঙে ছিলো এবং আমাদের উপর হামলা করেছিল। এ ঘটনার নিন্দা এবং বিচারের দাবি জানাই।

Ad

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, রাতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:১১





হঠাৎ অসুস্থ জামায়াত আমির
হঠাৎ অসুস্থ জামায়াত আমির
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮






Follow Us