• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই ফাল্গুন ১৪৩২ রাত ০৯:৩৩:৩৭ (24-Feb-2026)
  • - ৩৩° সে:

সত্য-মিথ্যার জটিল পরিস্থিতির মধ্যে নিজেকে প্রমাণ করেছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী

২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:১৪

সত্য-মিথ্যার জটিল পরিস্থিতির মধ্যে নিজেকে প্রমাণ করেছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজনৈতিক চ্যালেঞ্জ এবং সত্য-মিথ্যার জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, জনতার অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, তার মানবিক মূল্যবোধ ও দৃঢ়তা দিয়ে তিনি এই স্থান অর্জন করেছেন।

Ad
Ad

২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রকাশিত তারিক চয়ন সম্পাদিত প্রবন্ধ সংকলন ‘অবিসংবাদিত তারেক রহমান’ বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। 

Ad

তথ্য মন্ত্রী বলেন, তারেক রহমান বহু চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন এবং আজ তিনি সেই সংগ্রামের মধ্য দিয়ে একটি দৃঢ় অবস্থানে পৌঁছেছেন। সামনের দিনগুলোতেও রাষ্ট্রপ্রধান হিসেবে তার সংগ্রাম অব্যাহত থাকবে। তার ব্যক্তিগত গুণাবলি তাকে সব বাধা অতিক্রমের শক্তি জোগাচ্ছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, অবিসংবাদিত শব্দটি কোনো চিরকালীন শব্দ নয়; এটি কর্মের মাধ্যমে অর্জন করতে হয় এবং রক্ষা করতে হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান তার দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় তা প্রমাণ করেছেন। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার হিসেবে তিনি পারিবারিক পর্যায় থেকেই এই মানবিক গুণাবলী ও মূল্যবোধ অর্জন করেছেন।

একজন রক্ত-মাংসের মানুষের পক্ষে এত চড়াই-উতরাই ও প্রতিকূলতা মোকাবিলা করে টিকে থাকা কেবল তার ব্যক্তিগত দৃঢ়তা ও মানবিক গুণাবলীর কারণেই সম্ভব হয়েছে।

তিনি বিশ্বাস করেন, তারেক রহমান তার সেই মানবিক মূল্যবোধ দিয়ে জনআস্থা বজায় রাখবেন, যোগ করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, তারেক রহমানের পুরো রাজনৈতিক সফরটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। নানা প্রতিকূলতা মোকাবিলা করে তার টিকে থাকা সম্ভব হয়েছে মূলত তার অন্তর্নিহিত গুণাবলীর কারণে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট থেকে রাজনীতির দর্শন ও আদর্শে মানবিক গুণাবলির গুরুত্ব বোঝা যায়। শেখ হাসিনার পতন আমাদের শেখায় যে নেতৃত্বের মানবিক দিক এবং নৈতিকতা কতটা গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশিষ্ট শিক্ষাবিদ ড. ইউসুফ হায়দার চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং বইটির সম্পাদক তারিক চয়ন অনুষ্ঠানে বক্তব্য দেন।

উল্লেখ্য, ‘অবিসংবাদিত তারেক রহমান’ শীর্ষক এই সংকলনটিতে দেশের ১৯ জন গুণী শিক্ষক, লেখক, চিন্তক, রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধার লেখা স্থান পেয়েছে। বইটিতে প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তার দর্শন, আদর্শ, স্বপ্ন ও রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে। অনন্যা প্রকাশনী থেকে বইটি প্রকাশ করেন মনিরুল হক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





হঠাৎ অসুস্থ জামায়াত আমির
হঠাৎ অসুস্থ জামায়াত আমির
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮







Follow Us