• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই ফাল্গুন ১৪৩২ রাত ০৮:৫০:০৫ (24-Feb-2026)
  • - ৩৩° সে:

দেশে প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো

২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০০:৫৭

দেশে প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো।

বাংলাদেশে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেছে অটো জুম সেলফি ক্যামেরা। 
ব্যাচেলর পয়েন্টের রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ এই পর্বে প্রথমবারের মতো একটি সমন্বিত সামাজিক দায়বদ্ধতাকে (সিএসআর) গল্পের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে, যা নাটকে পণ্য উপস্থাপনার ধারণা থেকে ভিন্ন। 
এই উদ্ভাবনের কেন্দ্রে রয়েছে বাংলাদেশের প্রথম এআই-চালিত ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল অটো জুম সেলফি ক্যামেরা। গ্রুপ ফটোগ্রাফির জন্য বিশেষভাবে তৈরি এআই ফেইস রিকগনিশন অটো জুম প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে একাধিক মুখ শনাক্ত করে ফ্রেমে সামঞ্জস্য করে নেয়; ফলে, আলাদা করে কোনো সেটিং না বদলেও সবাইকে নিখুঁতভাবে ফ্রেমে আনা সম্ভব হবে।

Ad
Ad

এই অভিজ্ঞতাকে আরও শক্তিশালী করতে অপো এ৬এস প্রোতে সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য পাঁচ বছর পর্যন্ত টেকসই কর্মক্ষমতা নিশ্চিত করতে সক্ষম। পাশাপাশি রয়েছে ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্ত।
ডিভাইসটি ছয় বছর পর্যন্ত স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করার জন্য অপ্টিমাইজ করা হয়েছে।

Ad

উন্নত সুপারকুল ভিসি কুলিং সিস্টেম গেমিং, স্ট্রিমিং ও মাল্টিটাস্কিংয়ের সময় তাপ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি, ডিভাইসটিতে ১২০ হার্জ অ্যামোলেড আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে, মিলিটারি-গ্রেড শক প্রোটেকশনসহ 
আইপি৬৯কে ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, উন্নত কানেক্টিভিটির জন্য এআই লিঙ্কবুস্ট ৩.০, ৩০০% ডুয়েল স্টেরিও স্পিকার হাই ভলিউম মোড, এআই কল হ্যারেজমেন্ট প্রিভেনশন এবং সাবলীল ফ্লুয়েন্সি নিশ্চিতে অরোরা ইঞ্জিন ও টাইডাল ইঞ্জিন সমর্থিত কালারওএস ১৬ ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো এ৬এস প্রো আমাদের ‘স্টে রুটেড অ্যান্ড গো বিয়নড’ দর্শনের বাস্তব প্রতিফলন। ব্যাচেলর পয়েন্টের সাথে আমাদের এই সহযোগিতার মাধ্যমে আমরা উদ্ভাবন, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে যুক্ত করেছি, যেন প্রযুক্তি বাস্তব জীবনের অর্থবহ মুহূর্তগুলোকে আরও সমৃদ্ধ করতে সক্ষম হয়।

”অপো এ৬এস প্রো ২৪ ফেব্রুয়ারি থেকে ০৩ মার্চ পর্যন্ত সারাদেশে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত থাকবে; ডিভাইসটি ০৪ মার্চ থেকে বাজারে পাওয়া যাবে। লুমিনা ফরেস্ট ও একলিপ্স ব্লু’র মতো আকর্ষণীয় দুইটি রঙের এই ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৩৯,৯৯০ টাকা। এছাড়াও, ক্রেতারা টপপে থেকে ০% সুদে কিস্তিতে ফোনটি কিনতে পারবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হঠাৎ অসুস্থ জামায়াত আমির
হঠাৎ অসুস্থ জামায়াত আমির
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮








Follow Us