• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই ফাল্গুন ১৪৩২ রাত ০৯:৩৪:০১ (24-Feb-2026)
  • - ৩৩° সে:

হঠাৎ অসুস্থ জামায়াত আমির

২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮

হঠাৎ অসুস্থ জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রধান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে তার উপস্থিত থাকার কথা ছিল। তবে অনুষ্ঠানস্থলে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

Ad
Ad

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা জানান, জামায়াত আমির অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছিলেন। যাত্রাপথে হঠাৎ তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এ কারণে তিনি নির্ধারিত কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেননি। তিনি সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

Ad

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, ‘আমরা জামায়াত আমিরের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন। জাতি আশা করেছিল তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। যে কোনো কারণে তিনি হেরে গিয়ে প্রধান বিরোধীদলীয় নেতা হয়েছেন। ইনশাআল্লাহ তিনি প্রমাণ করবেন বিরোধীদলীয় নেতার আদর্শ কেমন হওয়া উচিত।’

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





হঠাৎ অসুস্থ জামায়াত আমির
হঠাৎ অসুস্থ জামায়াত আমির
২৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৮







Follow Us