• ঢাকা
  • |
  • বুধবার ২রা বৈশাখ ১৪৩৩ রাত ০৯:৪৬:৫৪ (15-Apr-2026)
  • - ৩৩° সে:

রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া

২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৪:৪৪

রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক : জাতীয় একটি দৈনিকে সাক্ষাৎকার দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এতে তিনি নানান বিষয় উল্লেখ করলেও অনেক কিছুই চেপে গেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

Ad
Ad

২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৫টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

Ad

ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ বিষয়ে উনি (রাষ্ট্রপতি) উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন, বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি।

তিনি বলেন, কোটি কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসাব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?

জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য, যোগ করেন ডা. শফিকুর রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩১:২০






রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:০০:৩২





Follow Us