• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ১১:১৮:০২ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

নাটোরে ডিবির অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ৪

৭ নভেম্বর ২০২৫ দুপুর ১২:১৫:০৪

নাটোরে ডিবির অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ৪

নাটোর প্রতিনিধি: নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে ৫ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

৭ নভেম্বর বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার বনবেলঘরিয়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে স্থাপিত চেকপোস্টে এসব অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টা ৪৫ মিনিট এবং ৭টা ২০ মিনিটে দুটি দল মহাসড়কের বনবেলঘরিয়া বাইপাস মোড় ও নারায়নপাড়া কবরস্থানের সামনে অবস্থান নিয়ে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে চারজনকে আটক করে। পরে তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

রাজধানী থেকে ককটেলসহ গ্রেফতার ২

গ্রেফতাররা হলেন ইসমাইল মিয়া (২৬), হবিগঞ্জ; তারেক আহম্মেদ সুমন (২৬), সিরাজগঞ্জ; আবু হানজালা (২১) ও পারভেজ আলী (২২), উভয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি নিয়ে নাটোর জেলা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬