• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৩:৪০ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজারে ১৪৪ ধারা জারি

৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯

কক্সবাজারে ১৪৪ ধারা জারি
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে বেরিয়ে আসা গ্যাসে লাগা আগুন চার দিন ধরে অবিরাম জ্বলছে। গ্যাসের প্রবাহ ও চাপ পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এদিকে জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

২৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোটখাল সেতুসংলগ্ন এলাকায় নিরাপত্তাবেষ্টনী নির্মাণের কাজ শুরু হয়। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে সেখানে কাঁটাতারের বেড়া ও লাল পতাকা বসানো হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার ১৪৪ ধারা জারি করে ঘটনাস্থলের ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩

প্রশাসনের নির্দেশনায় ওই এলাকায় আগুন জ্বালানো, ধূমপান, দিয়াশলাই কিংবা লাইটার ব্যবহারসহ অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি করতে পারে—এমন সব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।

গ্যাসের প্রবাহ অব্যাহত থাকলেও তা বন্ধ করা কিংবা আগুন নেভানোর চেষ্টা না করার সিদ্ধান্ত নিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা, ভূগর্ভ থেকে গ্যাস বের হওয়ার পথ বন্ধ করে দিলে মাটির নিচে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। একপর্যায়ে সেই চাপ বিস্ফোরণের কারণ হতে পারে। এমনকি ভূগর্ভের অন্য কোনো ফাটল দিয়ে গ্যাস বেরিয়ে নতুন বিপদের সৃষ্টি করতে পারে।

এ পরিস্থিতিতে তাড়াহুড়া করে গ্যাসের প্রবাহ বন্ধ না করে আপাতত স্বাভাবিকভাবে নির্গমন পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

আগামীকাল দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬