ডেস্ক রিপোর্ট: রাজধানী থেকে ককটেলসহ দুইজনকে গ্রেফতার করেছে রমনা মডেল থানা পুলিশ। ৩০ অক্টোবর শুক্রবার সকালে হাতিরঝিল থানাধীন মগবাজারের নয়াটোলা চেয়ারম্যান গলি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন— জাহিদুল ইসলাম অনিক (২১) ও শিহাব হোসেন আমি (১৯)।
রমনা মডেল থানা সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর শুক্রবার রাত ৮টার দিকে রমনা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশের সড়কে ২টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ওই ঘটনার প্রেক্ষিতে রমনা মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রুজু হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে পুলিশ।
এরই ধারাবাহিকতায় আজ (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে হাতিরঝিল থানাধীন মগবাজার নয়াটোলা চেয়ারম্যান গলির একটি বাসায় অভিযান চালিয়ে অনিক ও শিহাবকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে তাদের হেফাজত থেকে অবিস্ফোরিত ৪টি ককটেল জব্দ করা হয়। এরপর জননিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে অবিস্ফোরিত ককটেলগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available