• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:২১:৪৮ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

মানবতাবিরোধী অপরাধে

হানিফের অর্ধেক সম্পত্তি জুলাই যোদ্ধাদের দেওয়ার নির্দেশ

৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:২৫

হানিফের অর্ধেক সম্পত্তি জুলাই যোদ্ধাদের দেওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে হানিফসহ দণ্ডিত অন্য আসামিদের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রির পর সেই অর্থ জুলাই ফাউন্ডেশন বা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

২৯ অক্টোবর বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় দেন। অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ডের পাশাপাশি হানিফের দুটি অভিযোগে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

আরও পড়ুন

মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড

এই তিন আসামিকে একটি অভিযোগে আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং অপর দুটি অভিযোগে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরেকটি অভিযোগে চার আসামিকেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার চার আসামিই বর্তমানে পলাতক।

দণ্ডিত আসামিদের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রির নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিক্রি থেকে পাওয়া অর্থ জুলাই ফাউন্ডেশন অথবা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ হিসেবে দিতে বলা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামীম।

আরও পড়ুন

আসামি হাজিরের প্রক্রিয়া ডিজিটাল হলে বিচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন: আইনমন্ত্রী

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬


পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩
পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:০৮

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১১:৪৯