• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৬:৩০:৪৬ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ ৪ দফা দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

৩০ অক্টোবর ২০২৬ রাত ০৮:৩৮:৩৮

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ ৪ দফা দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

৩০ অক্টোবর শুক্রবার আয়োজিত এ কর্মসূচিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বিএনপি সরকারের বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং প্রশাসনকে দলীয়করণের অভিযোগ তোলেন এনসিপির নেতারা। তাঁরা সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।

আরও পড়ুন

আসিফকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান, গতবার তো পালায় আসছিল

নাহিদ ইসলাম বলেন, দেশ পরিচালনায় সরকারের কার্যকর পরিকল্পনার অভাব রয়েছে। গণভোটের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় সংবিধান সংস্কার পরিষদ গঠন, মানবাধিকারবিরোধী আইন বাতিল এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি জানান এনসিপির আহ্বায়ক। পাশাপাশি গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিও জোরালোভাবে তুলে ধরেন দলটির নেতারা। তাঁদের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন

‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি’

দাবি আদায় না হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। একই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

সমাবেশে নেতারা তাঁদের দাবির পক্ষে আন্দোলন অব্যাহত রাখার কথা জানান।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১