• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ রাত ১০:১৪:৪৩ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া

৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬

কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
জয়া আহসান। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: এবার ভক্তদের সরাসরি কফি খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে সঙ্গে জুড়ে দিয়েছেন এক মজার শর্ত—কফির বিল দিতে হবে আমন্ত্রণ গ্রহণকারীকে, আর সঙ্গ দেবেন তিনি নিজেই।

২৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে সাদা ক্যাজুয়াল পোশাকে নজরকাড়া লুকের কয়েকটি ছবি পোস্ট করে এই ব্যতিক্রমী আমন্ত্রণ জানান এই অভিনেত্রী। সাধারণ সাজেও তার গ্ল্যামার ছিল চোখে পড়ার মতো।

কখনও মৃদু হেসে কফির কাপ ঠোঁটের কাছে নিচ্ছেন, আবার কখনও মিষ্টি চোখে ক্যামেরার দিকে তাকিয়ে; এভাবেই দিয়েছেন ছবিগুলোর পোজ। তার এমন সুন্দর মূহূর্তের সঙ্গ কে না চাইবে? সে ভেবেই হয়তো এবার সোজা ভক্তদেরই নিমন্ত্রণ জানালেন এই অভিনেত্রী।

আরও পড়ুন

তৃতীয় বিয়েও টিকল না অভিনেতা-উপমুখ্যমন্ত্রী পবনের

ক্যাপশনে জয়া লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’

তার এই খুনসুটিপূর্ণ পোস্টটিতে ভক্তরা মুহূর্তেই বেশ সাড়া দিয়েছে। এমন রসবোধপূর্ণ আমন্ত্রণে ভক্ত-অনুরাগীরাও মজার সব মন্তব্য করে মেতে উঠেছেন। শুভ সাহা লিখেছেন, ‘সঙ্গ না দিলেও চলবে, বিলটা দিয়া দিয়েন’। কেউ লিখেছে, ‘কফি খাবো না বুড়ির সঙ্গে মুড়ি খাব’। আবার কেউ লিখেছেন, ‘সঙ্গী তো পেয়ে যাবে, কিন্তু বিল দেওয়ার পরও হাসি থাকবে তো?’ নাসরিন সুলতানা লিখেছেন, ‘আমার তো খুব ইচ্ছে আমার চারদেয়ালের সাদামাটা একটা দিন ভিশন অন্য রকম কাটুক। আপনার সঙ্গে একটা দিন গল্প করলে হয়তো ভালোই লাগতো। ৩ বাচ্চা নিয়ে ভিষণ গতবাধা জীবন যাপন।’

তবে সব মিলিয়ে জয়ার এই পোস্টটি খানিক আলোচনায়ই এলো, বিশেষ করে তার এই 'সরল আমন্ত্রণ'-নিয়ে প্রশংসা করছেন অনেকে।

আরও পড়ুন

হুমায়ূন আহমেদের গল্প ও গান নিয়ে মঞ্চে আসছে ‘চাঁদনী পসরে’

জয়া আহসান একমাত্র বাংলাদেশি অভিনয়শিল্পী যিনি ভারতের সম্মানজনক ফিল্ম ফেয়ার পুরস্কার (ইস্ট) জয় করেছেন ৩ বার। এছাড়া অভিনয়ে অনবদ্য অবদানের জন্য তিনি বাংলাদেশে ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৭টি মেরিল প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেছেন।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






৭ এএসপিকে বদলি
৭ এএসপিকে বদলি
১১ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৬:১৩