• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ রাত ১১:১৮:০৩ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

দিনাজপুরে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ আটক ১

৫ নভেম্বর ২০২৫ সকাল ১১:৫৬:০৩

দিনাজপুরে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ আটক ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মো. আব্দুর রহমানের নেতৃত্বে জেলা ডিএনসির একটি চৌকস দল দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকার খোসালপুর ঢাকাইয়া পাড়ায় অভিযান চালায়।

অভিযানকালে মো. পশির উদ্দিন (৫৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত সোহরাব আলীর পুত্র। তল্লাশিকালে পশির উদ্দিন ও তার ছেলে মোহসিন আলী ওরফে মেহেরুল (২৪)-এর শয়নকক্ষ থেকে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

রাজধানী থেকে ককটেলসহ গ্রেফতার ২

অভিযানের সময় পশির উদ্দিনকে আটক করা হলেও তার ছেলে মেহেরুল পালিয়ে যায়।

ঘটনার পর আটককৃত পশির উদ্দিন ও পলাতক আসামি মেহেরুলকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণির ১৯ (গ), ১০(ক) ও ৪১ ধারায় দিনাজপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাকিবুজ্জামান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯





ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:২৬


রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬