• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:০৮:৫৩ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

২৫ জুলাই ২০২৫ সকাল ০৯:৫৯:৪৭

মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অবশেষে আটক হলেন কুখ্যাত মাদক কারবারি মোহাম্মদ জিয়া সিকদার (৪০)। তিনি দেউলী সুবিদখালী ইউনিয়নের রানীপুর গ্রামের মৃত আকছেম মৃধার জামাতা।

২৪ জুলাই বৃহস্পতিবার রাত ৩টা ৫২ মিনিটে মির্জাগঞ্জ আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি বিশেষ টিম এবং মির্জাগঞ্জ থানার পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এসময় দেউলী সুবিদখালী ইউনিয়নের রানিপুর (পূর্ব দেউলী চৌরাস্তা) বাসস্ট্যান্ড বাজারে জিয়া সিকদারের নিজ দোকান ঘিরে তল্লাশি চালানো হয়।

দোকানের মধ্য থেকে ৪০৫ গ্রাম গাঁজা, ২ কৌটা শুকনা গাঁজা, ৬টি গাঁজা স্টিক, ৭টি দিয়াশলাই, ৩টি সিরিঞ্জ, ১টি চাকু, ১টি কাঁচি এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ছড়িয়ে দেওয়ার পেছনে জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর গ্রেপ্তারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই জিয়া সিকদার এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও এবার যৌথ বাহিনীর অভিযানে আটক হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব নজরুল ইসলাম জানান, জিয়া সিকদার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৮ অক্টোবর থেকে ইলিশ ধরা-কেনাবেচায় নিষেধাজ্ঞা
৮ অক্টোবর থেকে ইলিশ ধরা-কেনাবেচায় নিষেধাজ্ঞা
১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৪:০৮



হরমুজে আরও একটি মার্কিন এমকিউ ড্রোন নামালো ইরান
হরমুজে আরও একটি মার্কিন এমকিউ ড্রোন নামালো ইরান
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৬:১৩



মেহেরপুরে মাদক ও নগদ টাকাসহ বাবা-ছেলে গ্রেফতার
মেহেরপুরে মাদক ও নগদ টাকাসহ বাবা-ছেলে গ্রেফতার
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০৮:১৯