• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৭:০৬:৪৩ (01-May-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে ৩৭ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

১৬ জুলাই ২০২৫ সকাল ০৯:০২:৩২

কেরানীগঞ্জে ৩৭ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৩৭ হাজার ৭০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০। আটকরা হলেন জ্যোতি খাতুন (২৫), রানা বেগ (৩৫), মো. সোহেল মোল্লা (৩৩) এবং শান্তা ইসলাম (২৫)।

১৫ জুলাই মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে র‌্যাব-১০ এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

Ad
Ad

একইদিন বিকালে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আনোয়ার হোসেন এসব তথ্য জানান।

Ad

সংবাদ সম্মেলনে তিনি জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি এসি বাসে করে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে, এমন খবরে ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজায় বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় জ্যোতি খাতুনকে তল্লাশি করে হলুদ টেপে মোড়ানো তিনটি ব্যাগ থেকে মোট ৩৭ হাজার ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া রানা বেগের কাছ থেকে মাদক লেনদেনের ১০ হাজার টাকা ও আসামিদের ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে অভিনব কৌশলে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান র‌্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আনোয়ার হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫



Follow Us