অনলাইন ডেস্ক: এবার স্নাতক পাসেই বাংলাদেশ ব্যাংকে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে। নবম গ্রেডে সহকারী পরিচালক পদে ১৫০ জনকে নিয়োগ দেবে কেন্দ্রীয় ব্যাংক। এ পদে নির্বাচিত হলে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী ৪৪ হাজার টাকা থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা পর্যন্ত বেতন পাবেন নিয়োগপ্রাপ্তরা। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ৩০ নভেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।
পদের বিবরণ ও বেতন
পদের নাম: সহকারী পরিচালক
পদসংখ্যা: ১৫০টি (পদসংখ্যা কম বা বেশি হতে পারে)
গ্রেড: নবম
বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা
অন্যান্য সুবিধা: নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুযোগ-সুবিধা।
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত কোনো বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাসের পর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা স্নাতক ডিগ্রির পাশাপাশি যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সম্মিলিত মেয়াদ ন্যূনতম চার বছর হতে হবে।
২৭ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে যাদের চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষার ফল প্রকাশিত হবে, তারাও আবেদন করতে পারবেন।
প্রার্থীর এসএসসি ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে অন্তত দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের জিপিএ থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।
বয়সসীমা- আবেদনকারীর বয়স ১ নভেম্বর ২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নির্ধারিত বয়সসীমার বাইরে থাকা প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন ফি- আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। ‘বাংলা কিউআর’-এর মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে। ফি জমা দেওয়ার পাশাপাশি পেমেন্ট ভেরিফিকেশনও সম্পন্ন করতে হবে।
বাংলা কিউআরের মাধ্যমে টাকা পরিশোধের পর মুঠোফোনে পাওয়া এসএমএসের নির্দেশনা অনুসরণ করে নিয়োগের ওয়েবসাইটে ‘ভেরিফাই পেমেন্ট লিংক’-এ ক্লিক করতে হবে। পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন না হলে আবেদন অসম্পূর্ণ বলে গণ্য হবে এবং তা বাতিল হতে পারে। ভেরিফিকেশন শেষে পাওয়া ট্র্যাকিং আইডি নম্বরসংবলিত পেজটি সংরক্ষণ করতে হবে।
ফি জমা ও পেমেন্ট ভেরিফিকেশনের শেষ সময় ৩০ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
যেভাবে আবেদন করবেন- আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ ওয়েবসাইটে। নিয়োগপ্রক্রিয়ায় প্রার্থীদের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
আবেদন শুরু: ৩০ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৭ ডিসেম্বর ২০২৬
ফি জমা ও পেমেন্ট ভেরিফিকেশনের শেষ সময়: ৩০ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available