• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪৭:০১ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকে ককটেল হামলা

২৯ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৬:৩২

কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকে ককটেল হামলা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুনে কিছু মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

২৯ নভেম্বর রোববার দুর্বৃত্তরা পৃথক দুটি স্থানে এসব ককটেল বিস্ফোরণ ঘটায়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে কুষ্টিয়া জেলা জজের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এতে কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

তেঁতুলিয়ায় পিঠা উৎসব: অর্ধশতাধিক পিঠার সঙ্গে পরিচিত হলো শিক্ষার্থীরা

অন্যদিকে, একই সময়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলার গ্রামীণ ব্যাংকের ফুলবাড়িয়া শাখা লক্ষ্য করে পরপর ৩টি ককটেল নিক্ষেপ করা হয়। এতে ব্যাংকের দ্বিতীয় তলায় কর্মকর্তাদের আবাসিক কক্ষে থাকা কিছু মালামাল পুড়ে যায়।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.১ ডিগ্রিতে

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৪২
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৪২
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৪:৩৯




রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৭:৩৭