• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৫২:৫৬ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

তেঁতুলিয়ায় পিঠা উৎসব: অর্ধশতাধিক পিঠার সঙ্গে পরিচিত হলো শিক্ষার্থীরা

২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩৮:০১

তেঁতুলিয়ায় পিঠা উৎসব: অর্ধশতাধিক পিঠার সঙ্গে পরিচিত হলো শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বইয়ের পাতায় নয়, সরাসরি চোখের সামনে সাজানো বাহারি পিঠার সমাহার। এর মধ্যে কিছু পিঠা পরিচিত, কিছু আবার একেবারেই নতুন। শিক্ষকদের কাছ থেকে পিঠার নাম, উপাদান ও তৈরির প্রক্রিয়া জানার পাশাপাশি বন্ধুদের সঙ্গে স্বাদ নেওয়ার এমন বর্ণিল আয়োজনে বাঙালির চিরায়ত ঐতিহ্যের ছোঁয়া পেল একদল শিক্ষার্থী।

সময়ের পরিবর্তনে গ্রামবাংলার বহু ঐতিহ্যবাহী পিঠা আজ বিলুপ্তির পথে। বর্তমান প্রজন্মের অনেকের কাছেই এসব পিঠার নাম যেমন অপরিচিত, তেমনি বাস্তবে দেখার সুযোগও হয়নি অনেকের। সেই ঘাটতি পূরণ করতেই ব্যতিক্রমী এক পিঠা উৎসবের আয়োজন করেছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিদ্যাপীঠ রণচণ্ডী কিন্ডারগার্টেন।

গত ২৮ নভেম্বর শনিবার সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে সাজিয়ে রাখা হয় নানা পদের পিঠা। কোন পিঠায় কী উপাদান লাগে, কীভাবে তৈরি হয় এবং এর নাম কী—শিক্ষার্থীদের কাছে তা তুলে ধরেন শিক্ষকরা।

আরও পড়ুন

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.১ ডিগ্রিতে

অচেনা পিঠার নাম জানা, স্বাদ গ্রহণ এবং বন্ধুদের সঙ্গে দারুণ সময় কাটানোর সুযোগ পেয়ে উচ্ছ্বাসে ভাসে শিক্ষার্থীরা। পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে বাঙালির লোকসংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে হাতে-কলমে জানার সুযোগ পায় তারা।

অনুভূতি প্রকাশ করে শিক্ষার্থী মুক্তি আক্তার মিতু বলে, বিদ্যালয়ের মাঠে স্যারেরা পিঠা উৎসবের আয়োজন করেছেন। অনেক পিঠা খেয়েছি, বন্ধুদের সঙ্গে অনেক আনন্দ করেছি। আমাদের অনেক ভালো লেগেছে।

আরেক শিক্ষার্থী ফারজানা আক্তার জানায়, এত বৈচিত্র্যময় পিঠা সে আগে কখনও দেখেনি।

আরও পড়ুন

গোপালগঞ্জে খুলনা-ঢাকা রুটের বাস চলাচল বন্ধ

সন্তানদের জন্য এমন ব্যতিক্রমী আয়োজনে খুশি অভিভাবকরাও। উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিতে অনেক অভিভাবক ঘরে তৈরি পিঠা নিয়ে আসেন। ফলে আয়োজনটি রূপ নেয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এক প্রাণবন্ত মিলনমেলায়।

অভিভাবক আসমা খাতুন বলেন, রণচণ্ডী কিন্ডারগার্টেনের শিক্ষার পরিবেশ অনেক সুন্দর। আমাদের ছেলেমেয়েদের জন্য তাদের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।

রণচণ্ডী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ সোহেল রানা জানান, বেসরকারি এই বিদ্যালয়ে স্থানীয় পাথরশ্রমিক, চা-শ্রমিক, কৃষক, দিনমজুর ও ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার পরিবারের শিশুরা পড়াশোনা করে। এদের অনেকেরই ঐতিহ্যবাহী পিঠা সম্পর্কে ধারণা নেই। হারিয়ে যেতে বসা এসব পিঠার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ।

আরও পড়ুন

বাগেরহাটে বিএনপি-আ’লীগের দফায় দফায় সংঘর্ষ

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাইবুল ইসলাম জানান, নতুন প্রজন্মকে দেশীয় পিঠার ঐতিহ্য জানাতে প্রতিবছরই এমন উৎসব আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এটিভি/ আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৭:৩৭



সাভার-আশুলিয়ায় পৃথক স্থানে দুই বাসে আগুন
সাভার-আশুলিয়ায় পৃথক স্থানে দুই বাসে আগুন
২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৪:২৬


হন্ডুরাসে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৯, আহত ২৮
হন্ডুরাসে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৯, আহত ২৮
২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৯:১৯