• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:২৬:৫০ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.১ ডিগ্রিতে

২৯ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৬:১১

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.১ ডিগ্রিতে
তেঁতুলিয়ায় শীতের সকাল। ছবি: এশিয়ান টিভি

পঞ্চগড় প্রতিনিধি: উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। এক দিনের ব্যবধানে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস। আজ ২৯ নভেম্বর রোববার সকালে সেখানে তাপমাত্রা নেমে এসেছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। তবে শীতের তীব্রতা বাড়লেও আজ সকালে পঞ্চগড়ের আকাশে কুয়াশা দেখা যায়নি। আকাশ ছিল পরিষ্কার, মিলেছে সূর্যের দেখা। তবে উত্তরের হিমেল বাতাসে শীতের অনুভূতি ছিল বেশি।

২৯ নভেম্বর রোববার সকালে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। কুয়াশা না থাকলেও ঠান্ডা বাতাসের কারণে সকালবেলা শীত অনুভূত হচ্ছে বেশি। জীবিকার তাগিদে এই ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন দিনমজুর, কৃষক ও শ্রমজীবী মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

গোপালগঞ্জে খুলনা-ঢাকা রুটের বাস চলাচল বন্ধ

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় সূর্যের তাপে শীতের অনুভূতি কিছুটা কম থাকে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। রাত ও ভোরে হিমেল বাতাসে বেশি শীত লাগে। কুয়াশা না থাকলেও ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি বাড়ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.১ ডিগ্রিতে
তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১.১ ডিগ্রিতে
২৯ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৬:১১