• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৩২:৫৫ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে আগুন

২৯ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১০:১৯

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে আগুন
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালির পূর্ব পাশে নিষিদ্ধ এলাকায় প্রবেশের পর নৌমাইনের আঘাতে একটি তেলের ট্যাংকারে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী। এতে ট্যাংকারটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। একই সময়ে প্রণালির আকাশে একটি ‘শত্রুর গোয়েন্দা ড্রোন’ ভূপাতিত করার দাবিও করেছে দেশটির সেনাবাহিনী।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ২৯ নভেম্বর রোববার ভোরে দেওয়া এক বিবৃতিতে ইরানের নৌবাহিনী জানায়, শনিবার রাত ১১টার দিকে তিনটি তেলের ট্যাংকার নিজেদের শনাক্তকরণ ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে হরমুজ প্রণালির পূর্ব পাশে একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে। এ সময় একটি ট্যাংকার নৌমাইনের আঘাতে আগুন ধরে যায় এবং সেটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। পরে অন্য দুটি ট্যাংকারও পারস্য উপসাগরের দিকে ফিরে যায়।

ইরানের নৌবাহিনী জানিয়েছে, ‘ইরানের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত’ হরমুজ প্রণালি বন্ধ থাকবে। তবে বিবৃতিতে ট্যাংকারগুলোর নাম, কোন দেশের পতাকাবাহী জাহাজ কিংবা এর মালিকানা সম্পর্কে কিছু জানানো হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন

আরাম-আয়েশের সুযোগ: ডায়েট থেকে অব্যাহতি পেল চিতা ‘পান বাওবাওকে’

ড্রোন ভূপাতিতের দাবি

এদিকে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের জলসীমার আকাশে একটি ‘শত্রুর গোয়েন্দা ড্রোন’ শনাক্ত করে ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

২৮ নভেম্বর শনিবার দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে বিবৃতিটি প্রচার করা হয়।

আরও পড়ুন

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানসহ তিন স্থানে বিমান হামলা, নিহত অন্তত ৩০

তবে ড্রোনটি কোন দেশ বা সংস্থার ছিল, তা জানায়নি ইরানের সেনাবাহিনী। কখন সেটি ভূপাতিত করা হয়েছে, সে বিষয়েও বিস্তারিত প্রকাশ করা হয়নি।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে। এর জবাবে ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে দেয় ইরান।

চূড়ান্ত শান্তিচুক্তির পথ তৈরি করতে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের কারণে শেষ পর্যন্ত সেই সমঝোতা বাস্তবায়ন হয়নি।

আরও পড়ুন

হন্ডুরাসে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৯, আহত ২৮

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৪২
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৪২
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৪:৩৯




রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৭:৩৭



সাভার-আশুলিয়ায় পৃথক স্থানে দুই বাসে আগুন
সাভার-আশুলিয়ায় পৃথক স্থানে দুই বাসে আগুন
২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৪:২৬


হন্ডুরাসে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৯, আহত ২৮
হন্ডুরাসে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৯, আহত ২৮
২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৯:১৯